এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে ফিরোজ আমিন সরকার (এটিএন বাংলা) সভাপতি, তানভীর হাসান তানু (ইন্ডিপেনডেন্ট টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) ঠাকুরগাঁও প্রেসকাব হলরুমে দ্বি-বার্ষিক নির্বাচনী সভা অনুষ্ঠিত। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
অন্যান্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি জাকির মোস্তাফিজুর রহমান মিলু (এসএটিভি), সহ-সাধারণ সম্পাদক শামসুজ্জোহা (দীপ্ত টিভি), সাংগঠনিক ও অর্থ সম্পাদক রবিউল এহসান রিপন (ডিবিসি নিউজ), নিবার্হী সদস্য জয়নাল আবেদীন বাবুল (আরটিভি), এসএম জসিম উদ্দিন (একুশে টিভি)।
নিবার্চন পরিচালনার দায়িত্ব ছিলেন প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ, শাহীন ফেরদৌস ও মনসুর আলী।


