ঠিকাদার প্রকৌশলীর ভুল বোঝাবুঝিতে সড়ক নির্মান কাজ বন্ধ, দুর্ভোগে হাজার গ্রামবাসী

আল-আমিন,নীলফামারীঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে ১২শ মিটার সড়ক এলাবাসীর গঁলার কাঁটা হয়ে দাড়িয়েছে। ঠিকাদারী প্রতিষ্টান এবং উপজেলা প্রকৌশল অফিসের ভুল বুঝাবোঝির কারনে সড়কের কাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে পথচারীসহ হাজার হাজার গ্রামবাসী।

উপজেলা প্রকৌশল অফিসসুত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপুর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের আতারুলের বাড়ি থেকে বকুলের বাড়ি পর্যন্ত ১২০০ মিটার সড়ক নির্মানের জন্য দরপত্র আহবান করা হয়। দরপত্রের মাধমে কাজটি পান নীলফামারীর ঠিকাদারী প্রতিষ্টান রুবি এন্টার প্রাইজ। গত ২০২১ সালের ২৫ নভেম্বর সড়কটির নির্মান কাজের উদ্ধোধন করেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল।

গাড়াগ্রাম ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি মিজানুর রহমান জানান, নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য সড়টির নির্মান কাজের উদ্ধোধন করার পর ঠিকাদারী প্রতিষ্টান সড়কের নির্মান কাজ শুরু করেন। সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলেই ঠিকাদার সড়কের নির্মান কাজ কাজ বন্ধ করে দেন।

গাড়্রাগ্রাম আহেলার বাজারের বাসিন্দা রেয়াজুল ইসলাম বলেন, সড়কটি খুড়ে রাখার কারনে ওই সড়ক দিয়ে চলাচলে গ্রামবাসী প্রতিনিয়ম দুর্ভোগে পড়েছে। তাঁর উপর গত শুক্রবার হঠাৎ করে প্রচন্ড শিলাবৃষ্টির কারনে সড়কটিতে হাঁটু পরিমান পানি জমে থাকায় দুর্ভোগ চরমে উঠেছে।

জানতে চাইলে ঠিকাদার মাহবুল ইসলাম বলেন, সড়কটির বেড কাটিং করার পর সড়কে বালু ফেলে তা মজবুতিকরন করা হয়েছে। কিন্তু উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান সড়কটির মজবুতিকরন সঠিক হয়নি মর্মে কাজ বন্ধ করে দিয়েছেন। তিনি আরো বলেন, প্রকৌশলী কাজ শুরু করতে বললে কয়েকদিনের মধ্যে সড়কটির কাজ শেষ হয়ে যেত।

উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ঠিকাদারকে কাজ বন্ধ করার জন্য লিখিতভাবে কোন কিছু বলা হয়নি। ঠিকাদার নিজের স্বার্থে কাজ বন্ধ রেখেছে। সড়কের মজবুতিকরনে কোন গাফিলতি হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, সড়ক নির্মান কাজ পরিদর্শন করে যদি কোন অনিয়ম পরিলক্ষিত হয় তাহলে অব্যশই লিখিকভাবে কাজ বন্ধের নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।