মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ডাঙ্গীপারা ইউনিয়নে ডাঙ্গীপাড়া গ্রামের মোঃ ইলিয়াস আলির ছেলে মোঃ রাসেল। আগাম বিভিন্ন জাতের সব্জি চাষে করে সফল,লেখাপড়া করতে পারে নি অভাবের সংসারে। কিন্তু অল্প বয়সে বাবার কৃষিকাজে সহায়তা করে হাতে খরি কৃষিকাজের অভিজ্ঞতা।
রাসেল জানান তিনি বর্তমানে জমি বর্গা নিয়ে সব্জি চাষ করছেন ৪৮ শতাংশ জমিতে।,আগাম সব্জি চাষের প্রথমে কিছুটা ক্ষতি হলেও এখন কিছুটা লাভ পাছেন।
মরিচ ও মুলা বীজ ফেলেছিলাম কিন্তু শেষের দিকে বৃষ্টিপাত হওয়ায় ভাল ভাবে বীজ গজায়নি ফলে কিছুটা ক্ষতি হয়েছে।লাল-শাক সহ অন্যান্য সব্জি বীজ ভাল ভাবে এইবার গজানোর ফলে ভাল ফলন হচ্ছে ।সব্জির বাজারে দাম ও ভাল। রাসেল শ্রমিকের কাজ নিজে করার ফলে, শ্রমিকের মুজুরি টাকা বেচে যায়। সব্জি চাষে প্রতি মাসে গড়ে পনের থেকে কুড়ি হাজার আয় করা সম্ভব ।
গত বছরে জমি ভারা নিয়ে সব্জি চাষ করেছিলাম, সে বছর লাভবান হয়েছি। এইবার ও ইন্সাআল্লাহ ভাল ফলন পাবো আশা করছি।আমার মত বেকার যুবকরা যদি সব্জি চাষ করে তাহলে দেশের প্রোটিনের ঘাটতি ও বেকারত্ব হার কমবে ।সরকারী ভাবে যদি কিছু ভাল মানের সব্জি বীজ প্রনোদ্যনা দেয় তাহলে আমি ভাল ভাল সব্জি উৎপাদন করে বাজারে সরবরাহ করতে পারবো বলে আশা করছি।


