হরিপুর( ঠাকুরগাঁও): উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সেবা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন । এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সর্বসাধারণ। ইতিমধ্যে জনগণের মাঝে ব্যাপক সারা পেয়েছেন। এলাকার উন্নয়নের জন্য কর্মপরিকল্পনা নিয়ে পাড়া মহল্লায় ছুটে চলেছেন। তিনি নির্বাচিত হলে জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, গরু চুরি বন্ধে পদক্ষেপ নেওয়ার এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন।
আরো বলেন, ডাংগীপারা ইউনিয়নের জনসাধারণ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। এছাড়াও কান্ধাল, রহমতপুর, কোয়ালিম,দহগাঁও, বিশাল এলাকায় ভারতীয় সীমানায় ঘেঁষে কৃষককে ফসল আবাদ করতে যেতে হয় । যেন হয়রানির শিকার না হয় তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
মোঃ ফইজুর রহমান ছাত্র জীবনে মেধাবী ছিল, বর্তমানে যাদুরানী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক, গ্রাম- রহমতপুর থানা- হরিপুর জেলা ঠাকুরগাঁও সম্ভ্রান্ত মসলিম পরিবারে জন্ম। ৪নংডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি সৎ,যোগ্য, নির্ভীক ও বলিষ্ঠ নেতা,নিষ্ঠাবান নিপীড়িত বন্ধু। তিনি এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ চান
উল্লেখ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়ন পত্র বাছাই ২০ অক্টোবর, বাছাই এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তির ২৪ থেকে ২৫ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার, ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ শে অক্টোবর ও ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


