ডিআইজি হাবিবুর রহমান করোনায় আক্রান্ত

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক।

ড. মো. এমদাদুল হক বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে হাবিবুর রহমান গতকাল আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থাও ভালো আছে।’