পুলিশ পরিদর্শক পদমর্যাদার চার কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল, বাড্ডা, রূপনগর ও পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বংশাল থানায় বদলি করা হয়েছে।
শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে অফিসার ইনচার্জ হিসেবে রূপনগর থানায় বদলি করা হয়েছে।
রূপনগর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদকে অফিসার ইনচার্জ হিসেবে বাড্ডা থানায় বদলি করা হয়েছে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলামকে পল্লবী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগ, ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।


