শ্রীনগর (মুন্সীগঞ্জ)প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ-শ্রীনগরে শিক্ষায় আইসিটি ব্যবহারে সরকারী মহাপরিকল্পনার আলোকে দেশের অন্যান্য স্থানের মতো উপজেলার সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কর্তৃপক্ষের সাথে দেশের শীর্ষ আইটি কোম্পানী, নেটিজেন আইটি লিঃ এর চুক্তি স¦াক্ষরের মাধ্যমে কলেজের ডিজিটাল ম্যানেজমেন্টের শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। বুধবার সকাল সারে এগারোটায় ইউএনও-এর কার্যালয়ে এ চুক্তি স¦াক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী অফিসার, জাহিদুল ইসলাম এবং কলেজের অধ্যক্ষ, পিএম মনসুর রহমান। নেটিম্যান সামসুল আলম খসরু কোম্পানীর পক্ষে চুক্তি স¦াক্ষর করেন।


