ডিমলায় সেবা ডায়াগনষ্টিক সেন্টারসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জড়িমানা

মহিনুল ইসলাম সুজন, জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী \ নীলফামারীর ডিমলায় বুধবার দুপুরে উপজেলা গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ী বাজারে অভিযান চালিয়ে একটি ডায়াগনষ্টিক সেন্টারসহ ৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়েছে। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামান আদালতের বিচারক মোছা. নাজমুন নাহার। শুটিবাড়ী বাজারের শুটিবাড়ী সেবা ডায়াগনষ্টিক সেন্টারের মালিক মোস্তাফিজুর রহমানকে ৩ হাজার ও বাজারের ৫টি হোটেলকে ৫ হাজার করে ২৫হাজার টাকা জড়িমান করেন। এ সময় প্রতিষ্ঠানের মালিকগন নগত জরিমানাকৃত টাকা প্রদান করেন। এ সময় ডিমলা থানার এসআই রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্র্যাম্যমান আদালতের বিচারক মোছা. নাজমুন নাহার বলেন, শুটিবাড়ী সেবা ডায়াগনষ্টিক সেন্টারের প্যাথলজির কাগজপত্র না থাকায় ও হোটেলগুলো নোংরা,অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে এ জড়িমানা আদায় করা হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল হাট বাজারে ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হবে।