ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু শরীয়তপুর

নিউজ ডেস্কঃ শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে সুরাইয়া ইয়াসমীন (৩১) নামে এই নারী মারা যান।
সুরাইয়া উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের কামাল ঢালির স্ত্রী।

চিকিৎসক আনোয়ার বলেন, “গত শনিবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষায় সুরাইয়ার ডেঙ্গু ধরা পড়ে। তারপর তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় তার পরিবার। সোমবার রাত ৯টার দিকে তাকে বাড়ি নিয়ে যায় তারা। এরপর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।”
সুরাইয়ার স্বামী কামাল হোসেন ঢালি বলেন, তারা ঢাকায় থাকেন। ঈদের সময় বাড়ি আসে।

শনিবার আমার স্ত্রীর জ্বর দেখা দিলে প্রাইভেট ক্লিনিকে পরীক্ষা করে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে সোমবার রাত অনুমান ৯টায় বাড়ি নিয়ে আসি। তারপর রাত অনুমান ৩টায় সে মারা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু তথ্য থাকলেও ২০ অগাস্ট পর্যন্ত ১৭৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছে।
এর আগে ২০০০ সালে সারাদেশে সবচেয়ে বেশি ৯৩ জন ডেঙ্গুতে মারা গিয়েছিল।