ড্র করে ‍গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ড্র করে ‍গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের।

৩৭ ম্যাচে ২৪ জয়ে ৭৮ পয়েন্ট রেড ডেভিলদের। সমান সংখ্যক ম্যাচে ৩১ জয় ম্যানচেস্টার সিটির। ৯৭ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত হয়ে গেছে তাদের।

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে হোসে মরিনহোর শিষ্যরা। ম্যাচে অধিকংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ইউনাইটেডে। গোল করার সুযোগও তৈরি করে তারা। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি দক্ষ ফিনিশিংয়ের অভাবে। ওয়েস্ট হ্যামের ৪৪ শতাংশ বল দখলের বিপরীতে তারা বল রাখে ৫৬ শতাংশ। এবং শটস অন টার্গেটেও এগিয়ে ইউনাইটেড। লক্ষ্যের বরারর ৬টি শট নিয়েছিল মরিনহোর শিষ্যরা। কিন্তু গোল পায়নি একটি।

সেরা চারে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে। সিটিও পেয়েছে একই টিকেট। লড়াই হচ্ছে চতুর্থ স্থানের জন্য। ৭২ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল। ২ পয়েন্ট কম চেলসির।