‘ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা হালকা বাড়তে পারে’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে জানা গেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

অন্যদিকে দেশের নদী অববাহিকা অঞ্চলগুলোতে আজ কুয়াশা কম থাকতে পারে। বেলা ১০টা পর্যন্ত নদী অববাহিকাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস রয়েছে।