ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ যানজট, বিপাকে যাত্রীরা

দে‌শে লকডাউন শিথিল হওয়ায় বৃহস্প‌তিবার থে‌কে ঢাকা-ট‌াঙ্গা‌ইল মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ প্রচুর পরিমাণে বে‌ড়ে গেছে। আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে আজও প্রায় ১৩ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন চালক ও যাত্রীরা।

টানা কয়েক দিনের মতো সোমবার (১৯ জুলাই) সকাল থে‌কেই শুরু হয়েছে তীব্র যানজট। বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড় থেকে মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কি‌লো‌মিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়েছে।

কখনও কখনও ধীরগতিতে যানবাহন চলাচল করলেও বেশির ভাগ সময়ই প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না তারা। এদের মধ্যে বেশি সমস্যায় পড়েছে নারী ও শিশুরা।

পুলিশ জানান, স্বাভা‌বিক সম‌য়ের চে‌য়ে মহাসড়‌কে কয়েক গুণ বেশি প‌রিবহন চলাচল করছে। অন্যদিকে ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত ৪ লেন থাকলেও এলেঙ্গার পর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ২ লেন হওয়ায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না।