অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে ঢাকা বিক্রমপুর কল্যাণ সমিতির সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুন্নবী আনসারী নবীনের সঞ্চালনায়, স্থানীয় টিউলিপ কনভেশন হলে, শনিবার বিকালে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, সাবেক কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, কাউন্সিলর মোঃ আবুল হোসেন, কাউন্সিলর মোঃ মাজহারুল ইসলাম দিপুসহ উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি তুহিন রহমান ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ডালি রানা, অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রোমান শেখ প্রমুখ।


