ঢামাস কর্তৃক সিলিং ফ্যান বিতরণ সেবা কার্যক্রম

জি এম মাকছুদুর রহমান: দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: “মানব সেবা মহৎ কাজ, করতে কোন নাহি লাজ, এসো সবাই সেবা করি, নেই কোন তার জুড়ি” এই পতিপাদ্য বিষয় কে সামনে রেখে ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থা ঢামাস আয়োজন করেন এক সিলিং ফ্যান বিতরণ সেবা কার্যক্রম। আজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ নায়েব আলী কলেজে এই সেবা প্রদান করেন|
ঢাকা মানবাধিকার ও সাংবাদিক সংস্থা ঢামাস’র কুমিল্লা জেলা সভাপতি জি এম মাকছুদুর রহমানের উপস্থিতিতে অত্র কলেজের অধ্যক্ষ মোঃ মনির হোসাইনের নিকট সিলিং ফ্যান হস্তান্তর শেষে কলেজে অনুষ্ঠিতব্য এইচ এস সি বার্ষিক সমাপনী পরীক্ষার হল পরিদর্শন করা হয়, এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্রাইম পেট্রোল বিডি নিউজের কুমিল্লা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, ঢামাস দেবিদ্বার উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসন সহ আরোও অনেকেই।