তাণ্ডবময় সেঞ্চুরি ওয়ার্নারের

ক্রীড়া ডেস্ক : কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী জুটিতে মাঠে নামেন ডেভিড ওয়ার্নার ও শিখর ধাওয়ান। ধাওয়ান দেখে-শুনে খেললেও ওয়ার্নার শুরু থেকেই মারমুখী। ব্যাট হাতে রীতিমতো তা-ব চালান তিনি। ঝড় তোলেন রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২০ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। এরপর ৪৩ বলে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরির করার ক্ষেত্রে ৭টি চারের পাশাপাশি ৮টি ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।

সেঞ্চুরিকে কতদূর টেনে নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ১৩৫*। সেটাকে আজ ছাড়িয়ে যান কিনা দেখার বিষয়।

কলকাতার সঙ্গে প্রথম দেখায় ১৭ রানে হেরেছিল হায়দরাবাদ। আজ ঘরের মাঠে সেটার জবাব দিতে পারে কিনা ওয়ার্নাররা সেটাই দেখার বিষয়।