তামিম ২০০৮ সালে ডানেডিনে অভিষেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেছিলেন ৫৩ ও ৮৪। দ্বিতীয়বার দুই ইনিংসেই পঞ্চাশ ছুঁয়েছিলেন ২০১০ সালের মার্চে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে, ৮৫ ও ৫২। ওই বছরের মে মাসে নিজের পরের টেস্টে সেই ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে দুই ইনিংসে করেন ৫৫ ও ১০৩।
তামিম ২০১৩ সালের অক্টোবরে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেন ৯৫ ও ৭০। ২০১৪ সালের অক্টোবরে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে করেন ১০৯ ও ৬৫। সবশেষ দুই ইনিংসেই পঞ্চাশ ছুঁলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাইলফলকের টেস্টে।
তামিমের টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ বা এর বেশি রান
|
রান |
প্রতিপক্ষ |
ভেন্যু |
তারিখ |
|
৫৩, ৮৪ |
নিউজিল্যান্ড |
ডানেডিন |
জানুয়ারি, ২০০৮ |
|
৮৫, ৫২ |
ইংল্যান্ড |
ঢাকা |
মার্চ, ২০১০ |
|
৫৫, ১০৩ |
ইংল্যান্ড |
লর্ডস |
মে, ২০১০ |
|
৯৫, ৭০ |
নিউজিল্যান্ড |
ঢাকা |
অক্টোবর, ২০১৩ |
|
১০৯, ৬৫ |
জিম্বাবুয়ে |
চট্টগ্রাম |
নভেম্বর, ২০১৪ |
|
৭১, ৭৮ |
অস্ট্রেলিয়া |
ঢাকা |
আগস্ট, ২০১৭ |


