মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :বরগুনা তালতলী উপজেলার চরপাড়া গ্রামের বেড়িবাঁধ-স্লুলিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়েছে।যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের মানুষের উপজেলা শহরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি।বেড়িবাঁধ ও স্লুলিজ ক্রমাগতভাবে ভাঙন সৃষ্টি হয়ে এখন তা অত্যন্ত নাজুক অবস্থায় গিয়ে ঠেকেছে।বেড়িবাঁধ ও স্লুলিজ ভেঙে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে।দ্রুত বেড়িবাঁধ ও স্লুলিজটি পুননির্মান না হলে ছোটবগী ইউনিয়নের বেশকিছু গ্রাম ডুবে গিয়ে চাষাবাদের ৪হাজার একর জমি তলিয়ে যাবে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।এমনটা আশঙ্কা করছে স্থানীয়রা।তাছাড়া এই বেড়িবাঁধ ও স্লুলিজের সাথে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শুভ সন্ধা সমুদ্র সৈকত ও সোনাকাটা ইকোপার্কের সাথে সংযুক্ত আছে।ভাঙনের জন্য পর্যটকদের আসা-যাওয়ায় ব্যাপক বাধা সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,পায়রা নদীর জোয়ারে ঢেউয়ের আঘাতে ভাঙছে বেড়িবাঁধ ও স্লুলিজ । বেড়িবাঁধ ও স্লুলিজ ভাঙার ফলে এলাকাবাসীর চলাচলে কষ্ট হচ্ছে। উপজেলার ছোটবগী ইউনিয়নের বঙ্গোপসাগর ও পায়রা নদীর মোহনার কোল ঘেসা চরপাড়া গ্রামের বণ্যা নিয়ন্ত্রন বেরিবাঁধ-স্লুলিজ পায়রা নদীর ভয়াল থাবায় গ্রাস করতে চলেছে।স্লুলিজ ও বেড়িবাঁধ ভেঙে এখন ভয়ঙ্কর রুপ ধারন করেছে।কয়েক মাস ধরে রাস্তার মাঝখানের স্লুলিজ ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে। স্থানীয়রা নিজ উদ্যোগে বাঁশ ও কাঠের তক্তা দিয়ে গর্তটি মেরামতের চেষ্টা করেন। কিন্তুু গর্তটি দিন দিন বড় হতে থাকায় এলাকাবাসীর উদ্যোগ কোন কাজে আসছেনা।এই এলাকার মানুষ বেশী কৃষক।বেড়িবাঁধ ও স্লুলিজ ভেঙে এলাকার কয়েক হাজার মানুষ উপজেলা শহরের সাথে যোগাযাগ একেবারে বিছিন্ন হয়ে গেছে।তাদের এখন ১০ কিলোমিটার পথ ঘুরে বগী হয়ে তালতলী কলেজ রোড দিয়ে উপজেলা শহরে আসতে হয়।ওই এলাকার মানুষের তালতলী বাজারে পন্য-সামগ্রী নিয়ে আশা সম্ভব হচ্ছে না।এবং বর্ষা মৌসুমের কারনে বিকল্প কাচাঁ রাস্তা দিয়েও আসা সম্ভব হচ্ছে না।এখনই বেড়িবাঁধ-স্লুলিজ এর মেরামতের উদ্যোগ না নিলে আমাদের এখন আমন মৌসুম যে কোন সময় আমাদের জমি-জমা পায়রা নদীর গ্রাসের কবলে পড়তে পারে।
স্থানীয় গাড়ি চালক মো.আবদুল্লাহ আল মামুন জানান,বর্তমানে অসুবিধা হচ্ছে আমরা গাড়ি চাল্লাছি বা যারা যাত্রী রয়েছেন অত্র এলাকার লোকজনের খুব ভোগান্তি হচ্ছে।আমাদের স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে।স্কুল-কলেজের শিক্ষার্থীরা ১০ কিলোমিটার কাচাঁ রাস্তা ঘুরে বগী হয়ে তালতলীতে আসে।১০ কিলোমিটার কাচাঁ রাস্তা ঘুরে আসতে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে।আমাদের এখানে ইউপি চেয়ারম্যান জনাব তৌফিকুজ্জামান তনু তার কাছে আমরা বিষয় নিয়ে
কথা বলছি সে আমাদেরকে আশ্বাস দিছেন খুব দ্রুত পদক্ষেপ নিব।খুব দ্রুত পদক্ষেপ না নিলে বেড়িবাঁধ -স্লুলিজটি ভেঙে গেলে আমাদের প্রায় ৪হাজার একর জমি পানিতে তলিয়ে যাবে এবং পানি নিষ্কাশনে কোনো ব্যাবস্হা থাকবে না।বেড়িবাঁধ -স্লুলিজটি অনেক বার করা হয়েছে কিন্তু দুর্বল কন্টাক্টশনের কারনে বারবার ভেঙে যেতেছে।আমাদের বেড়িবাঁধ -স্লুলিজটি স্থায়ী মেরামত করা খুবই জরুরী।
উপজেলা প্রকৌশলী জনাব মো.আহম্মেদ মুঠোফোনে বলেন আমাদের বেড়িবাঁধ -স্লুলিজের কোনো কাজ নেই।এ বিয়ষ কাজ হল পানি উন্নয়ন বোর্ডের ।সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করেছি।কতৃপক্ষ পরিদর্শনে আসবে।
ছোটবগী ইউপি চেয়ারম্যান ও তালতলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব তৌফিকুউজ্জামান তনু মুঠোফোনে বলেন আমি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কাছে অবগত করেছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।তিনি আরো বলেন বেড়িবাঁধ-স্লুলিজটি মেরামত না হলে ৪হাজার একর জমি তলিয়ে যাবে ও কয়েক হাজার মানুষের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।চরপাড়া এলাকাটি সাগরের কাছে ও তিন নদীর মোহনায় বিধায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্রের মুঠোফোনে বারবার চেষ্টা করে ও পাওয়া যায় নি।


