তাড়াশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

ফয়সাল আহমেদ: “মানুষের জন্য মানবতা” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে তাড়াশ পাবলিক লাইব্রেরী মাঠে দৈনিক খোলা কাগজ পাঠক ফোরামের সহযোগীতায় ও সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশনের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। আরো উপস্থিত ছিলেন তাড়াশ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, উপজেলা যুব মহিলালীগের আহবায়ক ও সাংবাদিক শায়লা পারভীন ও ভিলেজ ভিশনের পরিচালক শরিফ খন্দকারসহ আরো অনেকেই।