তিন সপ্তাহের বেশি লাগবে সালাহর সুস্থ হতে!

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালাহ। মিশরের ফুটবল সংস্থার পক্ষ থেকে বার বার বলা হচ্ছে সালাহ তিন সপ্তাহের মধ্যেই পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন। কিন্তু তাদের সঙ্গে বরাবরই দ্বিমত পোষণ করে আসছে ইংল্যান্ডের ক্লাব লিভারপুল। বৃহস্পতিবার রাতে ক্লাবটি জানিয়েছে সালাহর ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহের বেশি লাগতে পারে।

বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ১৩ তিন। মিশরের ম্যাচ ১৫ জুন সন্ধ্যা ৬টায় উরুগুয়ের বিপক্ষে। সেক্ষেত্রে হাতে সময় আছে আর ১৪ দিন।

স্পেনে যখন সালাহ ডাক্তার দেখান তখন কিন্তু সেই ডাক্তার নির্দিষ্ট করে বলেননি যে ১৫ জুনের আগেই সালাহ সেরে উঠতে পারবেন। তবে মিশর এখনো আশাবাদী। আশাবাদী মোহাম্মদ সালাহ। কিন্তু লিভারপুল সব সময় সন্দিহান তার ফেরা নিয়ে। তাদের মতে সালাহর সেরে উঠতে তিন সপ্তাহের বেশি সময় লাগবে।

কিন্তু মিশরের ফুটবল সংস্থা বৃহস্পতিবারও জানিয়েছে সালাহ বিশ্বকাপে খেলতে পারবে, ‘আবুরিধা ও সালাহর স্প্যানিশ ডাক্তারের সঙ্গে আজ কথা বলে মিশরের ফুটবল সংস্থা পুনরায় নিশ্চিত করছে যে আশা করছি সালাহ বিশ্বকাপে খেলতে পারবে। তার ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহের বেশি লাগবে না।’