ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। দলে নতুন মুখ সিমি সিং। ভারতে জন্ম নেওয়া এই ক্রিকেটার গেল মাসে আয়ারল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন। আর এই মাসেই তিনি জাতীয় দলে খেলার সুযোগ পেলেন।

জাতীয় দলে ডাক পাওয়ার আগে লেইনস্টের লাইটনিংয়ের হয়ে মাত্র ১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন সিমি সিং। ওই ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেছিলেন। ওই ইনিংসটিই তাকে জাতীয় দলের টিকিট পাইয়ে দিয়েছে।

১২ মে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ১৪ মে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯ মে বাংলাদেশ ও ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে তারা।

আয়ারল্যান্ড দল :
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবিরনি, পিটার চেস, জর্জ ডকরেল, এড জয়সি, টিম মুরতাঘ, ব্যারি ম্যাক্যার্থি, কেভিন ও’ব্রায়েন (উইকেটরক্ষক), নীল ও’ব্রায়েন, সামি সিং, পল স্টার্লিং, স্টুয়ার্ড থম্পসন, গ্যারি উইলসন, ক্রেইগ ইয়াং ও জন অ্যান্ডারসন।