দক্ষিণখানে ছুরিকাঘাতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানা এলাকার মধ্য আজমপুরে ছুরিকাঘাতে নূর ইসলাম বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে মধ্য আজমপুরের ৮৭ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লিটন মোল্লার স্ত্রী পোশাক শ্রমিক সুবর্ণা আক্তারের সঙ্গে বাবুর পরকীয়া ছিল। বৃহস্পতিবার রাতে সুবর্ণা ও বাবুকে একই কক্ষে দেখতে পান লিটন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন বাবুকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। পরে পুলিশ এসে লিটন ও সুবর্ণাকে আটক করে।

দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিটন ও তার স্ত্রী সুবর্ণাকে আটক করা হয়েছে। ঘটনার সময় লিটনও সামান্য আহত হয়েছেন। তাকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতের লাশ থানায় রাখা হয়েছে।