দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীয়া ডেক্স: ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বোলিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়েছে।

টস: পচেফস্ট্রুমের মতো ব্লুমফন্টেইনেও টস জিতেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

স্কোর: দক্ষিণ আফ্রিকা ১০৯/০। (২৬ ওভার)। ব্যাটিং: ডিন এলগার (৬৭), আইডেন মার্করাম (৪২)।

শতরানের জুটি এলগার-মার্করামের: রুবেল হোসেনের করা ২৫তম ওভারের প্রথম বলে বাউন্ডারি তুলে ‍জুটির সেঞ্চুরি পূর্ণ করেন ডিন এলগার। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও শতরানের জুটি গড়েছিলেন এলগার মার্করাম। জুটিতে এলগার ৬২ রান ও মার্করাম যোগ করেন ৪০ রান।

এলগারের ৫০: শুভাশীষের করা ২১তম ওভারের প্রথম বল বাউন্ডারিতে পাঠিয়ে ৪৮ থেকে ৫২ রানে পৌঁছান ডিন এলগার। এটি তার ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি। মাইলফলকে পৌঁছতে ৫৯ বল খেলেন এলগার। ইনিংসটি সাজাতে ১০টি বাউন্ডারি মেরেছেন বাঁহাতি ওপেনার।

দ্রুত রান তুলছে দক্ষিণ আফ্রিকা: প্রায় প্রতি ওভারেই বাউন্ডারি পাচ্ছেন ব্যাটসম্যানরা। প্রোটিয়া দলের বর্তমান রান রেট ৩.৯২। বোলাররা কোনো প্রতিরোধই গড়তে পারছেন না। ৭৭ বলে দক্ষিণ আফ্রিকা তুলে নিয়েছে ৫০ রান।

 

এলগারের এক হাজার: চলতি বছর ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। ৯৮৪ রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামেন। শুভাশীষের করা চতুর্থ ওভারের শেষ বলে চার মেরে প্রথম ব্যাটসম্যান হিসেবে চলতি বছরে এক হাজার রানের ল্যান্ডমার্কে পৌঁছান এলগার। ৮৫১ রান নিয়ে দুইয়ে ভারতের চেতেশ্বর পুজারা। ১৬ রানে ব্যাটিং করছেন এলগার। দক্ষিণ আফ্রিকার ওই সময়ে রান বিনা উইকেটে ২৩।

চার পরিবর্তনে বাংলাদেশ: চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। ইনজুরির কারণে নেই তামিম ইকবাল। দলের বাইরে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে। তাদের জায়গায় এসেছেন সৌম্য সরকার, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।

মরকেলের জায়গায় পার্নেল: দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন। তার জায়গায় দলে এসেছেন ওয়েন পারনেল।

দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, আইডেন মার্করাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসি, কুইন্টন ডি কক, আন্দিলে ফিকোযাও, ওয়েন পারনেল, কেশাব মহারাজ, কাগিসো রাবাদা, ডুয়ান অলিভিয়ের।

চার বছর পর সাকিব-তামিমকে ছাড়া বাংলাদেশ: ২০১৩ সালের ৮ মার্চ, গলে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ওই ম্যাচে খেলেননি বাংলাদেশের দুই ধ্রুবতারা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দারুণ প্রতিদ্বন্দ্বীতা গড়ে ম্যাচটি ড্র করে বাংলাদেশ। ওই ম্যাচের পর মোট ২৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই এ দুই ক্রিকেটারের যেকোনো একজনকে পেয়েছে বাংলাদেশ। চার বছর পর এ দুই ক্রিকেটারকে ছাড়া আবারও মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ।