ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডলসেক্সের মিডিয়াম পেসার টবি রোল্যান্ড-জোন্স। জুনে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল জোন্সের। চলতি স্পেসসেভার্স কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২২ উইকেট নিয়েছেন তিনি।
ইয়র্কশায়ারের অধিনায়ক গ্যারি ব্যালেন্সকে দলে নেওয়া হয়েছে। আছেন হ্যাম্পশায়ারের স্পিনার লিয়াম ডসনও। ২০১৫ সালের অক্টোবরে ইংল্যান্ডের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন মার্ক উড। ডানহাতি এ পেসারকেও এবার নিয়েছেন নির্বাচকরা। ইনজুরির কারণে দলে নেই জ্যাক বল ও ক্রিস ওকস। ডান হাঁটুতে ব্যাথ্যা পেয়েছেন জ্যাক বল। এছাড়া সাইড স্ট্রোইন ইনজুরিতে ক্রিস ওকস।
গত ফেব্রুয়ারিতে অ্যালিস্টার কুক থেকে অধিনায়কত্বের দায়িত্ব পান জো রুট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অধিনায়কত্বের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন রুট।
প্রথম টেস্ট লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে ৬ জুলাই। পরের টেস্টগুলো শুরু হবে ১৪ জুলাই, ২৭ জুলাই ও ৪ আগস্ট। ম্যাচগুলো হবে নটিংহ্যাম, ওভাল ও ম্যানচেস্টারে।
ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনাথন বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, লিয়াম ডসন, কিটন জেনিংস, টবি রোল্যান্ড-জোনস, বেন স্টোকস ও মার্ক উড।


