দলে যোগ দিতে ঢাকায় হেনরি

বাংলাদেশের বিপক্ষে পেসার ম্যাট হেনরিকে সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড। দলের সঙ্গে যোগ দিতে আজ (৩১ আগস্ট) মঙ্গলবার ঢাকায় পা রেখেছেন হেনরি।

নিয়ম অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচে হেনরিকে পাওয়ার সম্ভাবনা নেই নিউজিল্যান্ডের। প্রথম তিন দিন রুম কোয়ারেন্টিনেই থাকতে হবে হেনরিকে। এরপর দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

আগামীকাল বুধবার মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টিতে খুব বেশি অভিজ্ঞ নন হেনরি। ৫৫টি ওডিআই ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার।

অ্যালান করোনায় আক্রান্ত হওয়ার সুবাদে তার সুযোগ মিলছে আরেক বার।