দিনাজপুরে আদালতে হাজিরা দিতে এসে এক আসামির মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে নুরুল হোসেন (৫৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নুরুল জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলগ্রামের নয়াপাড়ার বাসিন্দা। তিনি আদালতে হাজিরা দিতে এসেছিলেন বলে জানা গেছে।

নুরুলের আইনজীবী অ্যাডভোকেট মো. শহিদুল হক জানান, দুপুরে একটি মাদক মামলার আসামি হিসেবে জামিন নেওয়ার জন্য আদালতে হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে সিঁড়িতে পড়ে যান নুরুল হোসেন। এসময় তার সঙ্গে স্বজনরা তাকে উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি।