দিনাজপুরে জেলা কারাগারের পাশের মার্কেটে ভয়াবহ আগুন

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা কারাগারের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কারাগারের পাশের রেইনবো সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে অনেক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভ‚ত হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই মার্কেটের একটি মোটরসাইকেল সার্ভিসিং এর জৈনক রুবেলের দোকানের শর্টসার্কিট থেকেই আগুনের স‚ত্রপাত হয়েছে।
এদিকে জেলা কারাগারের পাশের মার্কেটে আগুন লাগায় জেলখানার কয়েদিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।