দিনাজপুর: দিনাজপুরের বিরলে ট্রেনে কাটা পড়ে সেরাজ উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) বাজনাহার রেল গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেরাজ একই ইউনিয়নের তৈয়বপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, ভোরে ওই এলাকার রেল লাইন দিয়ে হাঁটছিলেন সেরাজ। এসময় ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘দ্রুতযান একপ্রেসে’র একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, সংবাদ পেয়েছি। রেলওয়ে পুলিশ (জিআরপি) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাবে।


