দেবিদ্বারে দুর্বৃত্তদের হামলায় আহত মসজিদের ইমাম আর নেই

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলা’র ইউসুফপুর ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় আহত “মুগসাইর সুন্নীয়া জামে মসজিদের” ইমাম মাওলানা সুলতান উদ্দিন নুরী দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। ২৯/১০/২০১৯ইং সন্ধ্যা ৫:৩০ মিনিটে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-নিল্লাহী ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

গত ১১ অক্টোবর শুক্রবার ভোরে তিনি ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার সময় রাস্তায় দুর্বৃত্তদের হামলায় আহত হন। দীর্ঘ ১৮ দিন তিনি মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেন। ৩০/১০/২০১৯ইং মরহুমের মৃত দেহ  ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিজ গ্রামের বাড়ি ব্রাহ্মনপাড়া উপজেলা চান্দলা ইউনিয়নের চৌব্বাস গ্রামে রাত ৯টায় মরহুমের জানাজা ও দাফন হয়েছে বলে জানা গেছে।

উক্ত হামলা’র ঘটনায় মাহবুবুর রহমান নামের এক জনকে প্রধান আসামী ও ৫ জন কে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন ইমাম সাহেবের ছেলে। দেবিদ্বার থানা কর্তব্যরত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন এখনও উক্ত হামলার বিষয়ে সু-নির্দিষ্ট কিছু জানা যায়নি, তবে মামলায় উল্লেখিত বিবাদী মাহবুবুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামীদের সনাক্ত করার চেষ্টা চলছে।