দেবীগঞ্জে আ’লীগের সভাপতি গিয়াস, সা. সম্পাদক জর্জ

জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দীর্ঘ সাতবছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে হাসনাৎ জামান চৌধুরী জর্জ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

জানা যায়, সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন সাধারণ সম্পাদক পদে।

প্রথমে রেলমন্ত্রী উভয়পদের প্রার্থীদের নিজেদের মধ্যে আলোচনা করে একক প্রার্থী নির্বাচনের প্রস্তাব দেন। কিন্তু প্রার্থীরা সমঝোতায় আসতে পারেননি। পরে ভোটাভুটি হয়। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ৪১৬ জন কাউন্সিল ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরী ২২২ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। তার সাধারণ সম্পাদক পদে হাসনাৎ জামান চৌধুরী জর্জ ২৪৯ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদকে পদে নির্বাচিত হন।