দেশে কমল জ্বালানি তেলের দাম

ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার রাত থেকেই এ দাম কার্যকর হবে। এ বিষয়ে রাতেই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম হবে লিটারে ১০৯ টাকা। পেট্রোল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে।