দেশে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

দেশে আগামী ৩০ এপ্রিলের পর কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস।

সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। অন্যদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সোম ও মঙ্গলবার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ঢাকায় সোমবার সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।