দেশে ফিরছেন স্টিভেন স্মিথ চোট নিয়ে

ক্রীড়া ডেস্ক : ভারত সফর থেকে আগেভাগেই দেশে ফিরছেন স্টিভেন স্মিথ। শেষ ওয়ানডেতে পাওয়া কাঁধের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক। ভারতে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।

স্মিথ নাগপুরে শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে ডান কাঁধে চোট পেয়েছিলেন। এরপর থেকে ঠিকমতো ব্যাট ধরতে এবং বল থ্রো করতে পারছেন না। তার বদলি হিসেবে মার্কাস স্টয়নিসকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ডেকেছেন নির্বাচকরা।

রাঁচিতে রোববার প্রথম টি-টোয়েন্টিতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ওয়ানডে সিরিজটা ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।