আশিকুর রহমান জাফর / দৌলতখান প্রতিনিধি: আজ (২৯/০৪/২০২১) রোজ – বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে দৌলতখান মাছ বাজার এবং ঘোষের হাট মাছ ঘাট পরিদর্শন করে জাটকা আটক করা হয়।
দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। মাহফুজুর রহমান জানান আমরা প্রতিদিনের মত আজও মাছ বাজার পরিদর্শন করতে গিয়েছিলাম। অনেকগুলো মাছ বাজার পরিদর্শন করেছে। তার ভিতরে দুইটি বাজারে জাটকা ইলিশ আটক করেছি।
তিনি আরো জানান জাটকা ইলিশ রক্ষায় জেলেদের মাঝে ম্যাস্ক ব্যবহার এবং অবৈধ জাল ব্যবহার রোধে সচেতনতা বৃদ্বির চেষ্টা করতেছি।


