দ্বিতীয় ওভারেই ফিরলেন তামিম-সাকিব

প্রথম ওভারে দারুণ ব্যাটিং করলেও ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরলেন তামিম ইকবাল। দুশমন্থ চামিরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ৬ বলে ১৩ রান করে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার। শুরুতে আম্পায়ার সাড়া না দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে তামিমকে ফেরায় শ্রীলঙ্কা। তামিম ফিরে যাওয়ার পরপরই ফিরে যান সাকিব। এলবিডব্লিউ’র ফাদে পড়েন শূন্য রানে বিদায় নেন সাকিব।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেটে ৩৭ রান।