দ্বিতীয় রাউন্ডের ম্যাচের সময়সূচি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকপের গ্রুপপর্বের ৪৮টি ম্যাচ শেষ হয়েছে। যোগ্যতার প্রমাণ দিয়ে ১৬টি দল জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। আগামীকাল শনিবার থেকে শুরু হবে নকআউট পর্বের ম্যাচ। প্রতিদিন রাত ৮টায় একটি ও দিবাগত রাত ১২টায় হবে আরেকটি ম্যাচ। শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে শেষ হবে শেষ ষোলোর আটটি ম্যাচ।

দু’দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ। ৬-৭ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। ১০ ও ১১ জুলাই হবে দুটি সেমিফাইনাল। ১৪ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৫ জুলাই হবে ফাইনাল।

তার আগে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় রাউন্ডের ম্যাচের সময়সূচি :

 তারিখ  মুখোমুখি সময় (বাংলাদেশ)
৩০ জুন ২০১৮  ফ্রান্স-আর্জেন্টিনা রাত ৮টা
৩০ জুন ২০১৮  উরুগুয়ে-পর্তুগাল দিবাগত রাত ১২টা
১ জুলাই ২০১৮  স্পেন-রাশিয়া রাত ৮টা
১ জুলাই ২০১৮  ক্রোয়েশিয়া-ডেনমার্ক দিবাগত রাত ১২টা
২ জুলাই ২০১৮  ব্রাজিল-মেক্সিকো রাত ৮টা
২ জুলাই ২০১৮  বেলজিয়াম-জাপান দিবাগত রাত ১২টা
৩ জুলাই ২০১৮  সুইডেন-সুইজারল্যান্ড রাত ৮টা
৩ জুলাই ২০১৮  কলম্বিয়া-ইংল্যান্ড দিবাগত রাত ১২টা