দ্রারিদ্র বিমোচনে কর্মসংস্থান ও নিম্ন পর্যায়ের জনসাধারণের উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ ২ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা

রেজওয়ান- দিনাজপুরের বিরামপুর নবাবগঞ্জ-২০১৭-১৮ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১ম পর্যায়ে উপজেলার ৩৮টি প্রকল্পের বিপরীতে ২ কোটি ৩৯ লাখ ৪ হাজার টাকা বরাদ্দে প্রতিদিন ১৯২৬ জন শ্রমিক কাজ করবে বলে উপজেলা উপ-সহকারি প্রকৌশলী (প্রকল্প) মো. মশফিকুর রহমান জানান দুই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেফাউল আজম জানান বিরামপুর উপজেলায় ২৫টি প্রকল্পের বিপরীতে ৮৪লাখ ২০টাকা বরাদ্ধ পাওয়া গেছে এবং প্রকল্পের কাজও শুরু হয়েছে।

প্রকল্পের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, কবরস্থান, রাস্তা নির্মাণ, মসজিদ, মন্দির, গির্জার মাঠ ভরাট প্রকল্প উল্লেখযোগ্য।

উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান জানান, প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তিনি সার্বক্ষনিক মনিটরিং করছেন।