ধর্ষণ মামলার আসামি আটক

ধর্ষণ মামলার পলাতক আসামি মিঠু শেখকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলী থানার জুরাইন মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ৪৮৫ টাকা জব্দ করা হয়। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল জুরাইন মুরাদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় বাগেরহাটের মোল্লাহাট থানার ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মিঠু গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠু ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।