নিজস্ব প্রতিবেদক : নিহতারা ডাকাতদলের সদস্য বলে দাবি করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে ধামরাইয়ের কাতাখালী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব সদর দপ্তর থেকে পাঠানো মুঠোফোন বার্তায় আরো জানানো হয়, মঙ্গলবার বিকেলে একটি এনজিওর লোকজন তাদের টাকা ধামরাই উপশহরে ব্যাংকে জমা দেওয়ার জন্য যায়। এ খবর পেয়ে ওই এলাকায় অবস্থান নেয় ১০-১২ জনের একটি ডাকাতদল। ডাকাতদলের অবস্থানের তথ্য র্যাব-৪ এর গোয়েন্দা বিভাগ জানতে পারে। পরে পোশাকধারী র্যাবের উপস্থিতি টের পেয়ে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব পাল্টা গুলি ছুড়লে তিনজন নিহত হয়।
নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র্যাব।


