অল্প কিছু দিন হল মাঠের নাম পরিবর্তন হয়েছে। এরই মধ্যেই সেই মাঠে রেকর্ড করলেন ভারতের জাতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তনের করে ভারতের প্রধানমন্ত্রীর নামে নতুন নামকরণ করা হয়। অত্যাধুনিক এই স্টেডিয়ামের নতুন নাম করা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
আর তারই কিছু দিনের ব্যাবধানে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করল ভারতীয় দলের অধিনায়ক কোহলি। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রান নিজের খাতায় তুলে রেকর্ড করলেন কোহলি। ৮৭ ম্যাচে ৮১ ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৯৪ রানের ইনিংস নিয়ে মাইলফলকে এলেন ভারত অধিনায়ক। ২৬ ফিফটি থাকলেও সেঞ্চুরি নেই। রানের গড় ৫০.৮৬, স্ট্রাইকরেট ১৩৮.৩৫!
ইংল্যান্ডের বিপরীতে ব্যাটে করতে নামে কিষাণকে সাথে নিয়ে। ম্যাচের গতিপথ পাল্টে দেন কোহলি। দুজনে ৫৪ বলে ৯৪ রানের জুটি গড়েন। তবে শেষ পর্যন্ত কোহলিকে আউট করতে পারেনি ইংলিশরা। ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে অপরাজিত ৭৩ রানে জয় তুলেই মাঠ ছাড়েন অধিনায়ক।


