মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ “দূর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় র্যালীটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
কুশদহ ইউপি চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মশিউর রহমান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান মানিক প্রমূখ।


