নাজিরপুরে বাসচাপায় এক ব্যক্তির নিহত

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় তানভীর হাসান নিলু (৪২) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আধাঝুড়ির চরখোলা ব্রিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তানভীর একই উপজেলার মাটিভাঙ্গা বাজারের মৃত লোকমান হাকিমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লিটন শেখ জানান, বিকেলে মোটরসাইকেলে করে নাজিরপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন তানভীর। পথে ওই এলাকায় পিরোজপুর থেকে পাটগাতীমুখী যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।