গতকাল মঙ্গলবার (১৫ জুন) বোর্ড সভা শেষে জানা যায় বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ থাকছে কত দিন। বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলই থাকছে।
বাংলাদেশের জাতীয় দলের নির্বাচকদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে মে মাসে। পুনরায় মেয়াদ বাড়িয়ে এই প্যানেলকেই রাখা হচ্ছে।
নাজমুল হাসান পাপন বলেন, ‘নান্নু-বাশারদের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের মেয়াদ বৃদ্ধির।’
নান্নু ও বাশার দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের সঙ্গে চতুর্থ নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন আব্দুর রাজ্জাক।


