নাফ নদী থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার

লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদী থেকে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার নাফ নদীর একই পয়েন্ট থেকে ১ রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে গত ২৫ আগস্টের পর থেকে ১০৯ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হলো।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন খান জানান, শনিবার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পয়েন্টে নাফ নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।