নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা ১০০ ছাড়াল

কোভিড ১৯ঃ গত ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য
জেলা প্রতিবেদকঃ করোনাভাইরাস সংক্রমণের রেডজোন নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০৭ জন। মারা গেছেন ৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। আক্রান্তের সংখ্যায় ঢাকা মহানগরীর পরেই নারায়ণগঞ্জের অবস্থান। রোববার পর্যন্ত প্রাপ্ত মোট আক্রান্তের ১৭.২২ শতাংশ এখানের।
রোববার দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এসব তথ্য জানানো হয়।