নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৪

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।