নালিতাবাড়ীতে ড্রাইভার শ্রমিকদের কমিটি নিয়ে দ্বন্ড-উত্তেজনা

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক, মিনিট্রাক, ট্যাং লড়ী ও কভার ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর ড্রাইভার শ্রমিকদের কমিটি নিয়ে দ্বন্ড বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়টির ব্যাপারে তদন্ত টিম প্রেরন করেছে কেন্দ্রীয় অফিস।

শ্রমিক অফিস সূত্রে, গত ৬ অক্টোবর কমিটি গঠন, আধিপত্য ও অন্যান্য বিষয়কে কেন্দ্র করে ট্রাক, মিনিট্রাক, ট্যাং লড়ী ও কভার ভ্যানচালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর বর্তমান কমিটির সাথে হারুন, রতন ও মধু পরিষদের সাথে দ্বন্ড শুরু হয়। এনিয়ে ওই রাতেই উভয় গ্রæপের মাঝে দ্বন্ড ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে ৮ অক্টোবর এ বিষয়টির ব্যাপারে শেরপুর থেকে তদন্ত টিম প্রেরন করেছে কেন্দ্রীয় অফিস। তদন্ত টিম উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সুরাহার জন্য কেন্দ্রীয় অফিসে যাওয়ার জন্য আহবান জানিয়ে যান। এসময় বক্তব্য রাখেন, অত্র সংগঠনের শেরপুরের কার্যকরী সভাপতি মোঃ ফারুক আহম্মেদ, যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সজীব আহাম্মেদ, দপ্তর সম্পাদক নবী হোসেন। পল্লী বিদ্যুৎ সেন্টারের সামনে তদন্ত টিমের উপস্থিতিতে বক্তব্য রাখেন, হারুন অর রশিদ হারুন, রতন, মধু, মান্নান, হামিদ, দুদু প্রমুখ। পরে তদন্ত টিম তারা নাকুগাঁও অফিস পরিদর্শন করেন।