নালিতাবাড়ী প্রতিনিধিঃ ‘শান্তির জন্য একসঙ্গে: সবার জন্য স¤œান, নিরাপত্তা এবং মর্যাদা’ ¯েøাগান কে সামনে রেখে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ীর বারমারীতে রালী, শান্তির পায়রা অবমুক্তকরন ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ^ শান্তি দিবস পালিত হয়েছে।
বারামারী ক্যাথলিক চার্চের আয়োজনে এমসিসি বাংলদেশের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বারমারী ক্যাথলিক চার্চের ফাদার সুনির্মল মৃ। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এমসিসি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডেব ক্লাসেন, শিক্ষা প্রোগ্রাম কো অর্ডিনেটর পুইবি ছিরিং মারাক, শান্তি প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিলন রুগা, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লুইছ নেং মিনজা, পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বন্দনা চাম্বু গং প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ আকতার হোসেন ফিল্ড অফিসার এমসিসি বাংলাদেশ। উল্লেখ্য বিশে^র ১৯৩ দেশে একযোগে এই আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হচ্ছে। এসময় বক্তারা যুদ্ধ নয় শান্তি চাই, পাশাপাশি রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, নির্যাতন বন্ধ করে তাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার জন্য আহবান জানানো হয়।


