মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে গত ১৮ সেপ্টেম্বর শেরপুর জেলা রাজ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাকা-৩৮৭৬ এর নালিতাবাড়ী উপ কমিটির দ্বিবার্ষিক নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।
শহরের কাচাড়ীপাড়াস্থ অফিসে নিবার্চনে আশরাফুল ইসলাম নিলু চেয়ার মার্কা প্রতিকে ৩১৫ ভোট পেয়ে সভাপতি হিসাবে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি দেয়াল ঘড়ি প্রতিকে নুর ইসলাম তিনি ভোট পেয়েছেন ২৭৭ ভোট। কার্যকরী সভাপতি পদে আঃ হামিদ ঘোড়া প্রতিকে ৪২৯ পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি প্রজাপতি প্রতিকে সিরাজুল ইসলাম তিনি পেয়েছেন ১৫৩ ভোট। সাধারন সম্পাদক পদে ইদ্রিশ আলী আনারস প্রতিকে ৩৬০ ভোট পেয়ে সাধারন সম্পাদক হিসাবে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ডি ফুটবল প্রতিকে শাহ আলম তিনি ভোট পেয়েছেন ২৩৪ ভোট।
অপরদিকে বিনা প্রতিদ্বন্ডিতায় সহ সভাপতি পদে নিবার্চিত হয়েছেন মোঃ সুমন মিয়া, যুগ্ন সম্পাদক পদে সুলতান আলম, কোষাধাক্ষ্য পদে বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে গোলাম মোস্তফা, সম্মানিত সদস্য পদে মোঃ ফরিদ মিয়া নির্বাচিত হয়েছেন।
নিবার্চন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আকাব্বর হোসেন ও শামসুদ্দোহা মনির।
আহবায়ক কমিটিতে ছিলেন, মোঃ নজরুল ইসলাম সাগর, হাসানুজ্জামান নয়ন, রহুল আমিন। মোট ছিল ৭০৮। মোট প্রাপ্ত ভোট ৬০৩।


