নালিতাবাড়ীর বাঘবেড় ইউপি পরিষদের সামনে তাল গাছ বৃক্ষ রোপন অভিযান

নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউপি পরিষদের সামনে তাল গাছ বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে বাঘবেড় ইউপি পরিষদ।
গত ১০ অক্টোবর সকালে বাঘবেড় ইউপি পরিষদের সামনে ও একটি গ্রামীন সড়কে এই তাল গাছের বীচি রোপনের মাধ্যমে তাল গাছ বৃক্ষ রোপন অভিযান কার্যক্রম শুর হয়। এসময় তাল গাছের ২০ হাজার বীচি সংগ্রহ করা হয়। বৃক্ষ রোপন অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান, কৃষি অফিসার মোঃ শরিফ, বাঘবেড় ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সবুরসহ অন্যান্যরা।

ছবিতেঃ নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউপি পরিষদের সামনে তাল গাছ বৃক্ষ রোপন অভিযান শুরু করেছে বাঘবেড় ইউপি পরিষদ।