নাসিরনগরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও চিকিৎসার ব্যবস্থা অপ্রতুল

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)ঃ জেলার নাসিরনগর উপজেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ জন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় ইতিমধ্যে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।
পর্যাপ্ত কীট ও প্রয়োজনীয় সুবিধাদি না থাকায় প্রাথমিকভাবে আক্রান্ত ও স্বাভাবিক অবস্থায় যেসব রোগী আছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাকীদের জেলা সদরে অবস্থিত সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
আক্রান্তদের মাঝে আশুরাইল গ্রামের ইউনুছ মিয়ার ছেলে রাজিব মিয়া (১৮), কুদ্দুছ মিয়ার ছেলে রুয়েল মিয়া (১৪), সামসু মিয়ার ছেলে মাছুম মিয়া (১৫), নূরপুরের আক্কাছ মিয়ার ছেলে হাকিম মিয়া (১৪), রবি আওয়ালের ছেলে সাইফুল (২০), ব্রাহ্মণশাসনের জামাল মিয়ার ছেলে রুমান মিয়া (২২), কুন্ডা গ্রামের আলী রহমানের ছেলে তফাজ্জল (১৫), শ্রীঘর গ্রামের বাছির মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৫), দৌলতপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে নাজমা (১৮)।
এ সময় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে কি না জানতে চাইলে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ রায় বলেন অতিরিক্ত আক্রান্তদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং সহনশীল পর্যায়ের রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।